ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে মিথ্যা তথ্যের অভিযোগে বোনের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৮৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. মিজানুর রহমান নামে এক বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তার বিধবা বোন সুলতানা রাজিয়া ও ভাগ্নে রেজয়ানুর রহমান স্বচ্ছ পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
মিজানুর রহমান বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু তার বোন ও ভাগ্নে পূর্ব থেকেই নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এ বিষয়ে বোয়ালমারী থানা ও ফরিদপুর আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, তার ভাগ্নে অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তাতে তিনি ও তার পরিবারের সদস্যরা সম্পৃক্ত নন। বরং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ সময় তিনি জানান, পূর্বে পারিবারিক সালিশের মাধ্যমে সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি করা হলেও তার বোন ও ভাগ্নে সেই সিদ্ধান্ত মানছেন না। বরং এখনো বসতবাড়ির একটি অংশ দখলে রেখে তাকে মামলা ও হামলার ভয়ভীতি দেখিয়ে আসছেন।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বোয়ালমারীতে মিথ্যা তথ্যের অভিযোগে বোনের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬