ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে মাসিক সভার নামে ১০২ প্রধান শিক্ষকের রাজনৈতিক সভা

এমএম জামান-বোয়ালমারী(ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে মাসিক সমন্বয় সভার নামে উপজেলার ১০২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ রাজনৈতিক সভায় মিলিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজন সমন্বয় সভার ব্যানারের আড়ালে সরকার দলীয় উন্নয়নের প্রচার প্রচারণা চালানো হয় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চতুল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সমন্বয় সভায় আসেন। এ সময় সমন্বয় সভার সকল বিষয় স্থগিত করে রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও আলহাজ্ব মজিবুর রহমান আমিন রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া উন্নয়নের লিফলেট বিতরণ এবং নৌকা প্রতীকে ভোট চান তিনি।

মামুন বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই দেশে এতো উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে শিক্ষকদের একযোগে কাজ করতে হবে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন জানান, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ স্যারের ছেলে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন আকষ্মিক আমাদের মাসিক মিটিং-এ উপস্থিত হোন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

বোয়ালমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া তার দপ্তরের আয়োজনের বিষয় অস্বীকার করে জানান, আমি সভায় যোগ দেওয়ার আগেই তিনি এসেছিলেন এবং সরকারের উন্নয়ন প্রচারে শিক্ষকবৃন্দের সাথে স্বল্প সময় মতবিনিময় করছেন বলে জানতে পেরেছি। এতে মাসিক সমন্বয় সভার কার্যক্রমের কোনো ব্যত্যয় ঘটেনি।

বোয়ালমারীতে মাসিক সভার নামে ১০২ প্রধান শিক্ষকের রাজনৈতিক সভা

আপডেট সময় : ১১:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩