ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লা-শ উদ্ধার

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১১৩ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা চতুল ইউনিয়নের রাম চন্দ্র পুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজের কাছ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে নিহত ব্যক্তি উপুড় হয়ে পড়েছিলেন। মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা জানান, ‘এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য ফরিদপুর থেকে টিম এসেছে। রোববার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হবে।’
সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-মধুখালী সার্কেল) আজম খান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘সিম্পটম দেখে মনে হচ্ছে কোন গাড়ি থেকে আঘাত লেগে পড়ে যেতে পারে। পড়ে গিয়ে মারা যেতে পারে। তবে পরবর্তীতে পোস্টমর্টেম ও তদন্তসাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বোয়ালমারীতে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লা-শ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫