বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২০০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিতু মৃধা(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার ছোলনা গ্রামের চৌধুরী পাড়ার হাসিবুর বিশ্বাসের নারকেল গাছ ঝুড়তে গিয়ে এ দূরঘটনা ঘটে।
নিহত যুবক মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়ন গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে। পেশায় সে একজন গাছি। চুক্তিতে নারকেল গাছ ঝুড়ার (পরিস্কার) কাজ করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পৌরসভার ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের বাড়িতে চুক্তিতে নারিকেল গাছ ঝুড়তে গাছে উঠে । এ সময় নারিকেল গাছের একটি পাতা বিদ্যুৎের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায়। এ সময় তারে জড়িয়ে যাওয়া পাতা ছাড়াতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নারকেল গাছটির মালিক হাসিবুর রহমান বলেন,
সে মূলত নারকেল গাছ ঝুড়ার কাজ করে। চুক্তিতে আমার নারকেল গাছ পরিস্কার করার সময় একটি পাতা বিদ্যুৎের তাড়ে জড়িয়ে পড়ে। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এটা একটা দূর্ঘটনা।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম মাহমুদ রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন,নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা মারা যান। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























