ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃ-ত্যু

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছ চাষের একটি পুকুরে টানানো বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে জড়িয়ে মামুন বিশ্বাস (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মামুন বিশ্বাস চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের লাখু বিশ্বাসের ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজাপুর গ্রামের জাহিদ শিকদারের আট শতাংশ জমির ওপর একটি পুকুর রয়েছে। পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন বোয়ালমারী পৌরসভার আধারকোটা গ্রামের বিশ্বজিৎ সরকার। মাছের নিরাপত্তার জন্য পুকুরের মাঝখানে বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে আলোর ব্যবস্থা করা হয়। বাঁশটি স্থির রাখতে জিআই তার টানানো ছিল।

অভিযোগ রয়েছে,দীর্ঘদিন ধরে ওই জিআই তারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। গত এক মাসে একই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা গেলেও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেননি।

বৃহস্পতিবার সকালে মামুন বিশ্বাস মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে বিদ্যুতায়িত জিআই তারে পা জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালমারীতে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃ-ত্যু

আপডেট সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬