বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৃথক ২ মামলা, আসামি ৮৭৬
- আপডেট সময় : ০৮:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১৯৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনায় দুই পক্ষেরই নামেই শনিবার (৮ নভেম্বর) রাতে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
২ মামলায় আসামি করা হয়েছে ৮৭৬ জন। মামলার কোন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার নাই।
গত ৭ নভেম্বর বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপ ও বোয়ালমারী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় মোটরসাইকেল ভাঙচুর, অগ্নি সংযোগ, বিএনপির অফিস ভাঙচুর, মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম বাদী হয়ে শামসুদ্দিন ঝুনু মিয়াকে প্রধান করে,জনতা পার্টির ১নং উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরকে ২ নং ও আবুল কালাম আজাদ বাচ্চুকে ৩ নং আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামী করে মামলা করেছেন।
অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন ঝুনু মিয়া গ্রুপের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু বাদী হয়ে খন্দকার নাসিরুল ইসলামকে ১ নম্বর আসামি করে ১৮৮ জনের নাম উল্লেখ পূর্বক ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।
মালার ব্যাপারে সাবেক সাংসদ ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখ জনক,নিন্দা জানাই,আমি ঘটনানার দিন ২০ কিঃ দুরে মধুখালি উপজেলাতে প্রগ্রামে ছিলাম,ঘটনার সাথে সালতার বাচ্চু রাজাকার ও বিএন এমএর শাহ্ জাফর জড়িত, কারন তারা দীর্ঘদিন ফরিদপুর-১ আসন নিয়ে ষড়যন্ত্রে নেমেছে।
“উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, নাসির একটা সন্ত্রাসী ও কখনো বিএনপিতে ভোট দেয়নী, ইগলের নির্বাচন করেছে, ওর সন্ত্রাসী বাহিনী ৭নভেম্বর সন্ত্রাসী তান্ডব চালিয়ে খালেদা জিয়ার ও তারেক জিয়ার ছবি ভাংচুর চালায়।
জনতা পার্টির ১ নং উপদেষ্টা ও সাবেক সাংসদ শাহ্ জাফর বলেন, সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই, আমি দীর্ঘদিন বলাচলে” রাজনীতির বাইরে ছিলাম, আমি এলাকায় ছিলামনা, কিভাবে মামলা দিতে পারে, তিনি বলেন, বাচ্চুর মতো একজন আলেমকে কিভাবে মামলায় জড়াতে পারে, আমি বিষয় গুলির তীব্র নিন্দা জানাই।
বোয়ালমারী,থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধেই পৃথক দুটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















