ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে বাঁশবাগান থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীর একটি বাঁশ বাগান থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।

(শনিবার) ৩০ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের আবু বক্কারের বাঁশঝাড় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী উদ্ধারকৃত গুলি অকেজো এবং মরিচা ধরা।

থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগানটিতে গাছ কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা গাছের গুড়ি খোঁড়ার সময় মাটির ২ ফিট নিচে একটি মরিচা ধরা লোহার বাক্স দেখতে পায়। এ সময় মাটি সরিয়ে বাক্সটি উদ্ধার করার চেষ্টা করলে বক্সের মধ্য থেকে অকার্যকর মরিচা ধরা গুলি বেরিয়ে আসে।

তৎক্ষণাৎ স্থানীয়রা পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে। খবর পেয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপার মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি মরিচা ধরা বাক্স থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো অকার্যকর। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কালের।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গুলিগুলো দীর্ঘদিনের পুরোনো, ১৯৬১-৬৬ সালের মধ্যে তৈরি হওয়া গুলিগুলো বর্তমানে অকেজো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বোয়ালমারীতে বাঁশবাগান থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩