ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম সজিব শরীফ (১৪)। সে পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈইপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে এবং মিলটির স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।

সোমবার রাতে এ ঘটনা ঘটার একদিন পর বুুুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু ঘটে।
জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে সজিব শরীর পরিষ্কার করতে যায়। এসময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) নামের অপর এক শ্রমিক সজিবের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দিলে সে অজ্ঞান হয়ে পড়ে।

সাথে সাথে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সজিব মারা যায়।
নিহতের ভাবি নুরজাহান জানান, পাঁচ ভাইবোনের মধ্যে মেজ ছিলো সজিব। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক ওর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।

পরে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় নেয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সজিবের নাড়ি ছয় জায়গা ছিদ্র হয়ে গেছিলো। অপারেশন করার পর বুধবার সকালে সজিব মারা যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

ট্যাগস :

বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ

আপডেট সময় : ১১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬