ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১১৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের প্রাক্কালে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
সকাল ৬:৪৫ মিনিটে স্বাধীনতা র‌্যালি, ৭টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবরে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বোয়ালমারী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী থানাসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ, থানা অফিসার ইন চার্জ মো. আনোয়ার হোসেন, বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আ. কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, পৌর কৃষক দলের আহবায়ক বজলুল করিম চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ৮:৩০ মিনিটে জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও পুলিশ-আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম প্রমুখ।
পরে সকাল সাড়ে ১০:৩০ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় জর্জ একাডেমী খেলার মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এবং মুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬