ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত,অপর কিশোর আহত

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১০৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত দুজনেরই বয়স আনুমানিক ১৫ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে চলাচলকারী রাজবাড়ীগামী লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ট্রেনের ছাদে থাকা দুই কিশোর গাছের ডালের আঘাতে ভারসাম্য হারিয়ে দুই বগির মাঝখানে পড়ে যায়।

এ সময় ট্রেনের চাকায় কেটে ও থেঁতলে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
অপর কিশোর গুরুতর আহত হলে ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

বোয়ালমারীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত,অপর কিশোর আহত

আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬