ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ২০২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বুধবার (৩১ জুলাই) সকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ৩০ জুলাই হতে ০৫ আগস্ট পর্যন্ত সারা দেশের ন্যায় বোয়ালমারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র‍্যালি বোয়ালমারী পৌর সদরে অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফি প্রমুখ।
পরে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।
মনোসেক্স তেলাপিয়া চাষে সাফল্য দেখানোয় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, কার্প মিশ্র চাশে সাফল্য দেখানোয় বিল চিতলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য পলাশ কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে হরিহরনগর বাওড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ফুল মিয়াকে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিল চাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি আশুতোষ বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন বলেন, আগামী শুক্রবার (২ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আপডেট সময় : ১১:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪