ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৬৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ডাকবাংলো রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিলওয়ার হোসেন (জিলুর) সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র সহসভাপতি মো. আকরাম হোসেন মিয়া, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইকরাম হোসেন, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম।
সম্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম। এ সময় আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি ওসমান গনি, মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি রাকিবুল হাসান, মধুখালী পৌর ওলামা দলের সভাপতি মো. ফরিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বোয়ালমারী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুন্সী সিরাজুল ইসলামকে সভাপতি ও আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া বোয়ালমারী পৌর শাখায় মাওলানা ডা. কামাল হোসেনকে সভাপতি এবং হাফেজ মুরাদুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বোয়ালমারীতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬