বোয়ালমারীতে জর্জ একাডেমি স্কুলের জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে শত বছরের ঔতিহ্যবাহি জর্জ একাডেমি স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত হয়ছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে কুরআন তেলওয়াত ও গিতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সভাপতি ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এসএম রাকিবুল হাসান।
এসময় বিদ্যালয়ের সদ্য সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ঔতিহ্যবাহি জর্জ একাডেমি স্কুলের শত বছরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো, অথচ আমি উপজেলার একজন নাগরিক হয়ে সেই স্কুলে দাওয়াত পেলাম না, এটা অত্যান্ত দুঃখ জনক, কিন্তু আল্লাহর কি রহমত আমি সেই বিদ্যালয়ের সভাপতি, সময় হচ্ছে বড়ো বিচারক, ছবর করেন,ছবর কারিকে আল্লাহ পছন্দ করেন।
তিনি আরো বলেন, জারা নিরপেক্ষ ভাবে স্কুল চালাতে ব্যর্থ হয়েছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে, কেউ তাদের কে তাড়িয়ে দেয়নি, তাদের নিজের কর্মকাণ্ডে পালিয়ে বেড়াচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাইম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলামও কৃষ্ণ চন্দ্র সাহা, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, সহসভাপতি খান আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান (শাহিন)
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, মহিবুল ইসলাম (তুহিন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিনয় কুমার চাকি,বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,শেখ আমিনুল ইসলাম বাবলু, ছাত্র দল নেতা বায়েজীদ খান রাব্বি, অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ও অত্র একাডেমির সদস্য আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী, উচ্চমান সহকারী, ঢাকা শিক্ষাবোর্ডের সদস্য কাজী শাহেদ, সেকশন অফিসার,কাজী শরিফুল ইসলাম শিক্ষা বোর্ড ঢাকা, এ-সময় বিদ্যালয়ের শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও শুধিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লা।














