ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে ঘুষ নেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত ভূমি কর্মকর্তা ইমরান শেখ

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অফিসে বসে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার রাতেই এ ঘটনার প্রেক্ষিতে এক অফিস আদেশ জারি করা হয়
এর আগে রোববার বিকালে প্রায় দু মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ অফিসের চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনে নিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, ‘এটি ঘুষের টাকা নয়, ব্যক্তিগতভাবে ধারের টাকা ফেরত নেয়ার সময়ের ভিডিও। বলেন, ‘অনেকেই আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন। পরে সেই টাকা ফেরত দেন। ভিডিওটি এর বছর আগের। ওই ভিডিও দেখিয়ে আমাকে এর আগেও অনেকে অনেকবার ব্ল্যাকমেইল করেছে। মোবাইলে আজকেও (রোববার) আমার নিকট একজন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা দাবি করেছে। আমি টাকা না দেয়ায় ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করা হয়েছে।’

বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে রোববার রাতে এ আদেশ দেয়া হয়েছে।’
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান রোববার রাতে বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয়। জেলা প্রশাসক ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করেছেন।

তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ এবং তার প্রিভিয়াস হিস্টোরি দেখে আমাদের কাছে সত্যতা প্রতীয়মান হয়েছে। সরকারি যে বিধি আছে, সেই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আর অফিস করতে পারবেন না বলে জানান।

বোয়ালমারীতে ঘুষ নেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত ভূমি কর্মকর্তা ইমরান শেখ

আপডেট সময় : ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬