ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে এসডিসি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এমএমজামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৫৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরামর্শ কর্মসূচির আয়োজন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার সংলগ্ন এসডিসির শাখা কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফরিদপুর-স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগী কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে নানা ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল সেবার আওতায় ছিল—থ্যালাসেমিয়া স্ক্রিনিং, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা, হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা, টিকাদান এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে এ-সকল চিকিৎসা পরামর্শ।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন ও হৃদরোগ ও নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, এদিন প্রায় আড়াইশো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেবা গ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন এসডিসির মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক মো. জাহিদুল আলম, সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, সহকারী পরিচালক সাংবাদিক কাজী হাসান ফিরোজ,এসডিসির জুনিয়র ম্যানেজার শাহিনা আক্তার, উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল ইসলাম, এসডিসির সমন্বয়কারী বাবু প্রসেনজিৎ পাল প্রমুখ।

বোয়ালমারীতে এসডিসি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬