ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে আট বছরের শিশুর আ-ত্ম-হ-ত্যা

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৬১ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর জেলার বোয়ালমারীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মুনিয়া।
সে খরসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল। তার চার বছর বয়সী একটি ভাই রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের মনোয়ার রহমানের মেয়ে মুনিয়া (৮) নিজ বাড়িতে ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের বাবা ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ‘হাটখোলারচর দাখিল মাদরাসা’র একজন শিক্ষক।
নিহতের চাচাতো ভাই বায়েজিদ জানান, পড়ালেখা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করেই সে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

বোয়ালমারীতে আট বছরের শিশুর আ-ত্ম-হ-ত্যা

আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬