ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোদায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে পঞ্চগড়ের বোদায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অভিযানের উদ্বোধন ঘোষণার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত কর্মকর্তারা মাঠে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনা মেনে আগামী তিন মাস ব্যাপী আমাদের এই পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।”

ট্যাগস :

বোদায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬