ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বৈজয়ন্ত বিশ্বাসের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ফিরে পেল তার পরিবার

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০২:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৮১ বার পঠিত

হারিয়ে যাওয়ার দেড় বছর পর আরজিনা (৩৬) ফিরে পেলেন তাঁর পরিবার। ২০২১ সালে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান মানসিক ভারসাম্যহীন আরজিনা। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার তুলারামপুর গ্রামের মাসুদের স্ত্রী। মাকসুদা নামের তাঁর এক মেয়ে আছে।

আরজিনার দুলাভাই আব্দুল আলিম জানায়, ২০১৬ সাল থেকে আরজিনা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকে কাউকে কিছু না বলে মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁকে বাড়িতে নিয়ে আসতেন। ২০২১ সালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন।

গত রাতে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মোড়াগাছা বাজারে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে দেখতে পেয়ে তাঁর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পোস্টে বলা হয়, মানসিক ভারসাম্যহীন মহিলা তার জেলার নাম বলছে রংপুর উপজেলার নাম বলছে পীরগঞ্জ।

বিষয়টি দৃষ্টিগোচর হয় খোকসার কৃতি সন্তান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টরের। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদের সাথে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ থানা পুলিশ তৎপরতার সাথে মহিলার ঠিকানা খুঁজে বের করে।

এবিষয়ে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক জানান, খোকসার কৃতি সন্তান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের প্রচেষ্টায় মানসিক ভারসাম্যহীন আরজিনার ঠিকানার সন্ধান মিলেছে। আরজিনার পরিবারের লোকজনের সাথেও কথা হয়েছে। আরজিনার পরিবারের লোকজন আসলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বারবার এই মহতি কাজের জন্য অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই চেয়ারম্যান।

বৈজয়ন্ত বিশ্বাসের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ফিরে পেল তার পরিবার

আপডেট সময় : ০২:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩