বেরুবাড়ি ইউনিয়নে ঐতিহ্যবাহী গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে ওয়াপদা বাজার যুব সমাজের উদ্যোগে, অনুষ্ঠিত হলো দিনব্যাপী গরু’র মইদৌড় খেলা। গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া এ খেলা উপভোগ করেন দুর-দুরান্ত থেকে আসা শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের হাজার-হাজার মানুষ।
ধান কাটার পর, সমতল জমিতে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ প্রতিযোগিতা। এর মাধ্যমে গ্রাম-বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি তরুণ সমাজকে অপসংস্কৃতি থেকে বের করার প্রত্যয় জানান আয়োজকরা। প্রায় কয়েক যুগ পর ঐতিহ্যবাহী এ খেলা দেখে অতীতে হারিয়ে যান বয়স্করা। হারিয়ে যাওয়া এ খেলা প্রতিবছর আয়োজনের দাবি করেন অবিভূত দুর্শকরা।
বেরুবাড়ি ওয়াপদা বাজারে এমন খেলায় হাজার হাজার দর্শককে গ্রামীণ ঐতিহ্যে ফিরিয়ে এনে আনন্দ দিতে পারায় খুশি আয়োজক ও খেলোয়াররা।
বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসূল রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু, উপজেলা তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলনের ইউনিয়ন নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশাল মানুষের উৎসব দেখে আগামীতেও এ খেলা আয়োজনের আহ্বান জানান উপস্থিত অতিথিবৃন্দ।




















