ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বেনাপোলে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

মো: নজরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১৬৩ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (৯ মে) দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালীর গ্রামের পশ্চিম পাড়ার জামাল হোসেনের ছেলে রাতুল হাসান (২০) ও শার্শা থানার (৪ নং ওয়ার্ড) মৃত আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহম্মেদ (৩৮) ও বেনাপোল পোর্ট থানার তালশারী গ্রামের মৃত জামসের আলীর ছেলে রাশেদ (৪২)।

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামস্থ যশোর আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত দোতলা বিল্ডিং এর সামনে বেনাপোল বাইপাস সড়কের উপর হতে ১০০ বোতল ফেনসিডিলসহ রাতুলকে আটক করা হয়।

অপরদিকে, শার্শা থানা এলাকার উপজেলা পরিষদের পিছনে জনৈক বিল্লাল এর বাড়ী সংলগ্ন ফিরোজ আহম্মেদের নির্মানাধীন একতলা বিশিষ্ট বিল্ডিং বসত বাড়ীর উত্তর পূর্ব পাশের কক্ষ হইতে ৩০ বোতল ফেনসিডিল সহ ফিরোজ ও রাশেদকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য ৪ লক্ষ ৫ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় দুইটি এজাহার দায়ের করা হয়েছে।

ট্যাগস :

বেনাপোলে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩