ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

পুলক সরকার- কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৩৫৫ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় বেড়েছে পাটকাঠির চাহিদা। চলতি মৌসুমে শুধু এই পণ্যটি থেকেই প্রায় ৭০ লক্ষ টাকা আয় হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাট বিক্রি করে ভালো দাম না পেলেও পাটের কাঠির মাধ্যমে তা পুষিয়ে নেয়ার আশা করছেন কৃষকরা।

কিছু দিন আগেও খোকসায় খুব একটা চাহিদা ছিলো না পাটকাঠির। তবে সম্প্রতি বেড়েছে পণ্যটির কদর। কৃষকরা বলছেন, পানি সংকটে সময়মতো জাগ দিতে না পারায় চলতি মৌসুমে সোনালী আঁশ নিয়ে বিপাকে পরেছিলেন তারা। পাননি ভালো দামও। তবে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিচ্ছে পাটকাঠি। ফলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কিনছে রূপালী কাটি।

পুড়ানো পাটকাঠি থেকে তৈরি করা হয় প্রিন্টারের কালি, সার এমনকি ওষুধও। পাটচাষিদের ন্যায্যমূল্যে ব্যাবসায়ীদের আরও আন্তরিক হওয়ার আহবান সংশ্লিষ্টদের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, এবার ০৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সোনালী আঁশের। যা থেকে পাওয়া পাটকাঠির মুল্য ৭০ লক্ষ টাকা ছাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বেড়েছে সোনালি আঁশের রূপালী কাঠির কদর

আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩