বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসায় ভাসছেন ইউএনও রিপন বিশ্বাস
- আপডেট সময় : ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৩২৮ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা নির্বাহী কর্মকর্তা সবার প্রশংসায় ভাসছেন তাঁর উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকাণ্ডে মাধ্যমে। তবে শুধু প্রশংসাই নয় আলোকিত খোকসা গড়ার কারিগর হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন সকলের কাছে তিনি মানবিক ইউএনও বলেই বেশি পরিচিত।
এটাই সত্য একজন কর্মঠ দায়িত্বশীল কর্মকর্তাই পারেন শ্রম ও সুদক্ষতার মাধ্যমে একটি উপজেলার আমুল পরিবর্তন করতে। তার বাস্তব উদাহরণ হচ্ছে খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। তার একের পর এক কার্যকরী উন্নয়নমুলক কর্মকাণ্ডে বদলে যাচ্ছে পুরো উপজেলার চিত্র। এই জনপদের বাসিন্দাদের স্বাস্থ্য আর শিক্ষার উন্নতির জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে সব মহলে প্রশংসিত হয়েছেন।
এছাড়া শতভাগ হাট-বাজার ইজারা দিয়ে সরকারের রাজস্ব বৃদ্ধি ও বিভিন্ন জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিপুল সরকারি খাস জমি উদ্ধার করেছেন তিনি।
এছাড়াও উপজেলাকে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সভা করে যাচ্ছেন।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যানে গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ। অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে রাতের আঁধারে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা, অসুস্থ, দুর্ঘটনায় বিপদগ্রস্তদের সহযোগিতাসহ উপজেলার উন্নয়ন তহবিল, রাজস্ব তহবিল, সামাজিক নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে সরকারী নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, পেশাগত দায়বদ্ধতা থেকেই এসব উন্নয়নমুলক কাজ আমাদের করতে হয়। খোকসা উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সর্বোচ্চ সহায়তা করছেন। সুতরাং যতটুকু পারছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।




















