ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিনা মূল্যে চিকিৎসা-ওষুধ পেল গারো পাহাড়ের ৭ হাজার মানুষ

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ১২:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকার সাত হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে রোববার সকাল থেকে দিনব্যাপী
শ্রীবরদীর হাসধরা হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই চিকিৎসা সেবা দেয়া হয়।

সমিতির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব সমুদ্র বিজয়ের নায়ক খোরশেদ আলম কালা বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একান্ত সচিব ও সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফ আলী, ইবনে সিনা হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাকির হোসেন, বিশেষজ্ঞ ডাক্তার শরিফুল ইসলাম ও লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এখানে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা।

চিকিৎসা সেবা নেয়ার পর স্থানীয় রহিমা বেগম বলেন, ‘আমরা টেহার অভাবে বালা ডাক্তার দেহাবার পাইনে। আজ দেহাইলাম। ওষুধও নিলাম। টেহা নাগে নাই। খুব
খুশি অইছি।’

আরেক সেবাগ্রহীতা সাহেদা খাতুন বলেন, ‘অনেকদিন দইরে শরিরডা খারাপ। বালা ডাক্তার শ্রীবরদী নাই। আজ আমি বাড়ির কাছে বড় ডাক্তার বিনা টেহায় দেহাইলাম।’

শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের অবহেলিত এলাকায় বড় বড় ২৮ জন ডাক্তার আইসা বিনামূল্যে চিকিৎসা দিলো, ঔষধ দিলো। এতে আমরা খুব খুশি।’

ড. আশরাফ আলী বলেন, ‘আমরা অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছি। আমরা বিনামূল্যের চিকিৎসা সেবা জেলার প্রতিটি ইউনিয়ন পর্যন্ত পৌঁছাবো।’

খোরশেদ আলম কালা বলেন, ‘আমাদের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকার মানুষ অবহেলিত। তাই আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এ অঞ্চলের ২৮ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলাম। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।’

বিনা মূল্যে চিকিৎসা-ওষুধ পেল গারো পাহাড়ের ৭ হাজার মানুষ

আপডেট সময় : ১২:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩