ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বিদেশে নেয়ার কথা বলে প্রতারণা ও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৯২ বার পঠিত

বিদেশ নেয়ার কথা বলে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে রাজবাড়ীর গোয়ালন্দে মাজেদুজ্জামান রনির বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে মো. মাজেদুজ্জামান রনি (৩৪), ও মো. মানিক (৩৮), এবং মেয়ে মোছা. মাহমুদা খাতুন (২৫)।

অভিযোগকারী শাকিলআহমেদ জানান, মাজেদুজ্জামান রনি এস্তনিয়া প্রবাসী। তার সাথে আমার মাঝে মধ্যেই মোবাইল ফোনে কথা হতো। সে আমাকে বৈধ ভিসায় ৪ মাসের মধ্যে সার্ভিয়ায় নেওয়ার কথা বললে তার সাথে আমার ৮ লক্ষ টাকা চুক্তি হয়। এছাড়াও বিদেশে যাওয়ার বিষয়ে রনির বোন মাহমুদা খাতুন ও ভাই মানিকের সাথেও আমার কথা হয়। উক্ত চুক্তি অনুযায়ী আমি রনির বোনের উপজেলা কমপ্লেক্স শাখার একাউন্ট নাম্বারে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও তার ভাইয়ের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা প্রদান করি। উক্ত টাকা নেওয়ার পরে ৪ মাস অতিবাহিত হলেও তারা আমাকে আজ কাল বলে ঘোরাইতে থাকে। তারা আমার সাথে প্রতারনা মূলক ভাবে বিদেশে না নিয়ে আমার টাকা আত্মসাত করেছে।

অভিযোগকারী জাকির হোসেন জানান, মাজেদুজ্জামান রনির সাথে আমার মোবাইল ফোনে কথা বার্তা হতো। এক পর্যায়ে রনি আমাকে বৈধ ভিসায় ৪ মাসের মধ্যে সার্ভিয়ায় নেওয়ার কথা বললে তার সাথে আমার ৮ লক্ষ টাকা চুক্তি হয়। এছাড়াও বিদেশে যাওয়ার বিষয়ে রনির বোন মাহমুদা খাতুন ও ভাই মানিকের সাথেও আমার কথা হয়। উক্ত চুক্তি অনুযায়ী আমি রনির বোনের সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার একাউন্ট নাম্বারে ৯০ হাজার টাকা প্রদান করি। উক্ত টাকা নেওয়ার পরে তারা আমাকে আজ কাল বলে ঘোরাইতে থাকে। এক পর্যায়ে তাদের কাছে টাকা ফেরত চাইলেও তারা আমার টাকা ফেরত দেই নাই। বর্তমানে আমি তাদেরকে ফোন করলে তারা ফোন রিসিভ করে না। তারা প্রতারণা মূলকভাবে আমার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে না নিয়ে আমার টাকা আত্মসাত করেছে।

অভিযুক্ত, মানিক এর মুঠোফনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি। মাহমুদা খাতুন এর মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগের তদন্ত চলছে।

বিদেশে নেয়ার কথা বলে প্রতারণা ও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ১১:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪