ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক গুরুতর আহত

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১০:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৫৮ বার পঠিত

জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় ট্রেনচালক আতিকুল ইসলামকে (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা আটকে থাকে ট্রেনটি। পরে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প চালক গিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যান।

গতকাল বুধবার (১৩ মার্চ) রাত ৮.১০টায় জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর রাত সোয়া ১১টার দিকে গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রেনচালক আতিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান দ্য মুঠোফোনে জানান, জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের এক কিলোমিটার আগে বোকাইনগর এলাকার একটি সেতুর কাছাকাছি পৌঁছলে বাইরে থেকে দুর্বৃত্তরা চলমান ট্রেনে পাথর নিক্ষেপ করে। নিক্ষিপ্ত পাথর ট্রেনচালক আতিকুল ইসলামের নাকে লাগে। এতে তাঁর নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামিয়ে দেন।

এসময় তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্টেশন মাস্টার আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প চালক পাঠানো হয়। প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আহত ট্রেনচালক আতিকুল ইসলাম জানান, তিনি আহত হওয়ার পর সহকারী চালক আব্দুল হালিম ট্রেনটি চালিয়ে নেন। ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামানোর পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে বলে জানান।

ট্যাগস :

বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক গুরুতর আহত

আপডেট সময় : ১০:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪