ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিউটির মাথা গোঁজার ঠাঁই করে দিলো সেচ্ছাসেবী সংগঠন “ইচ্ছে পূরণ”

মোঃআসমত উল্লাহ-বড়াইগ্রাম (নাটোর):
  • আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত

স্বপ্নপূরণ হলো বিউটি খাতুন (২৮) এর।স্বামী আজিজুল
হক দিনমজুরের কাজ করেন। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে যেখানে সংসার চালানো দায়, সেখানে ভাঙ্গা চালা-ভাঙ্গা বেড়া মেরামত করা দূরুহ।

বিউটি খাতুন নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর
মোল্লাবাজার এলাকার বাসিন্দা।সেই অসহায় বিউটিক খাতুনের পরিবার কে নতুন একটি দুই কক্ষ বিশিষ্ট ঘর উপহার দিয়েছেন চিকিৎসক আমিরুল ইসলাম সাগর।
শুক্রবার দুপুরে বিউটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম সাগর ও
ইচ্ছে পূরণ টিমের সদস্যরা।

বিউটি খাতুন যানান বাঁশের বেড়ার ভাঙ্গা ছাপড়া ঘরে স্বামী ও তিন ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। বৃষ্টি এলে ঘরে পানি পড়তো স্বামী দিনমজুরী করে
যা আয় করেন তা দিয়ে তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচসহ সংসার চালানো কঠিন হয়।
যার কারনে ভাঙ্গা ঘরটি ঠিক করাতে পারেননি তারা।

চিকিৎসক আমিরুল ইসলাম সাগরের দেওয়া দুইকক্ষ বিশিষ্ট নতুন ঘর পেয়ে তারা আনন্দিত।
মাথাগোঁজার নিরাপদ ঠাঁই পেয়ে বিউটি খাতুন আমিরুল ইসলাম সাগর ও ইচ্ছে পূরন টিমের জন্য অনেক দোয়া করেছেন। জানতে চাইলে আমিরুল ইসলাম সাগর বলেন, ইচ্ছে পূরণ টিমের মাধ্যমে বিউটিকে তিনি নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছেন।
এই ঘরটি হলো ইচ্ছে পূরণ টিমের চতুর্থতম উপহার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইচ্ছে পূরণ টিমের কাজ। এভাবেই তারা অসহায় ও দুস্থ্য মানুষের পাশে থাকতে চায়।

বিউটির মাথা গোঁজার ঠাঁই করে দিলো সেচ্ছাসেবী সংগঠন “ইচ্ছে পূরণ”

আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩