বালিয়াকান্দির জামালপুরে বিএনপির উদ্যোগে র্্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৪১ বার পঠিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিএনপির রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।( ২৩ সেপ্টেম্বর ) সোমবার বিকালে জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ রনজু সরদারের সভাপতিত্বে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক জামালপুর গড়ার লক্ষ্যে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রেলীটি জামালপুর বাজার প্রদক্ষিণ শেষে বাজার শহীদ মিনারের সামনে এসে সমাবেশটি অবস্থান করে। সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউর আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু,জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু , জামালপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান ইতু সহ বিএনপিও অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।




















