ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বালিয়াকান্দিতে শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৩৯ বার পঠিত

জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কুটির মাঠ থেকে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মিতা খাতুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন,এনসিপির সমন্বয়ক এ কে এম আব্দুলা,উপজেলা ছাত্র নেতা খোন্দকার শোভন, যুবদলের এনামুল সহ সর্বস্তরের জনগণ।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা বলেন, গণমানুষের পক্ষে কথা বলার অপরাধেই শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

বালিয়াকান্দিতে শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫