ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহাড়ায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা

ইমরান হোসেন মনিম -রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৩৮২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে রাতে পাহাড়ায় থাকা ৪৫ বছর বয়সী রনজিৎ কুমার দে নামে এক গ্রাম পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রনজিৎ বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।

শনিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে মেহগনি বাগান থেকে রনজিৎ এর মরদেহ উদ্ধার করে।
জানা যায় , গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসে। সাথে বিদ্যালয়ের নাইট গার্ড মোঃ ইউসুফ হোসেন ছিল। শুক্রবার রাত অনুমান সাড়ে ৩ টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য জন্য স্কুলের পিছনে মেহগনি বাগানে যায়। প্রায় আধাঘন্টা হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ডাকাডাকি করতে থাকে। সারা না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় মেম্বারকে ফোনে জানায়। শনিবার সকাল অনুমান ৫ টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মরদেহ (লাশ) পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে পাহাড়ায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ১১:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪