ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৭৭ বার পঠিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফারুক হোসেন যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: ফারুক হোসেন নিজেই। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে গত ৩০ জুন রবিবার বালিয়াকান্দিতে যোগদান করেছি। তিনি আরও বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বালিয়াকান্দি বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকিবো।

উল্লেখ্য, ডা. মো: ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিসএস পাস করে ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে ০৭ আগষ্ট, ২০১৪ তারিখে স্বাস্থ্য সেবায় নিয়োজিত হন।

এর আগে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান পদে কর্মরত ছিলেন।

গত ২৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: হারুন অর রশিদ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয় এবং বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। গত রোববার (৩০ জুন) নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব বুঝে দেন সদ‍্য বিদায়ী কর্মকর্তা ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন।

বালিয়াকান্দিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

আপডেট সময় : ১১:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪