ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে দুই ভায়ের সংঘর্ষে ৬জন আহত

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি( রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১৭২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিশুদের মারামারিকে কেন্দ্র করে দুই ভায়ের সংঘর্ষে ৬জন আহত হয়েছে। এসময় বাড়ীঘর ভাংচুর, মোটরসাইকেল ভাংচুর ও রান্না ঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে।

আহত ৬জনের মধ্যে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মৃত শাহাদাত মোল্যার ছেলে সাইদুর রহমান, সাইদুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম, ইদ্রিস মোল্যার ছেলে ওয়াজেদ মোল্যা ও মালেক মোল্যার স্ত্রী শারমিন বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাহাদাত মোল্যার ছেলে আকিদুল ইসলাম এবং ছলেমানকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন বিলধামু গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, শনিবার মাসুদ মোল্যার মেয়ে শান্তা (৫) কে রেজাউল মোল্যার মেয়ে মারপিট করে। মাসুদের স্ত্রী আবার রেজাউলের মেয়েকে মারপিট করে। এ নিয়ে দু,পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। রবিবার সকাল ১০ টার সময় এ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় দু,গ্রুপের মধ্যে ভাঙচুর ও মাসুদের রান্না ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মাসুদ মোল্লার পক্ষ নেয় আওয়ামী লীগ সমর্থিত আকিদুল মোল্লা অপরদিকে রেজাউলের পক্ষ নেয় বিএনপি সমর্থিত রিপন মোল্লা। আকিদুল মোল্লা এবং রিপন মোল্লা আপন চাচাতো ভাই। তবে এলাকায় চাপা উত্তেজনা চলছে।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, মারামারি বিষয়টি পারিবারিক হলেও বিষয়টি রাজনৈতিকভাবে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।

বালিয়াকান্দিতে দুই ভায়ের সংঘর্ষে ৬জন আহত

আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩