ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি:
  • আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৫৬ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ হল রুম উপজেলা প্রশাসন আয়োজিত ৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিক ও ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবস গুলো পালনের তাৎপর্যতা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল আলম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম প্রমুখ।

বক্তাগণ বলেন, আজ আমরা যে তিনটি দিবস নিয়ে কথা বললাম প্রত্যেকটি দিবসই আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধার সংগঠক। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতার পাশে থেকে দেশ স্বাধীনের জন্য সার্বক্ষণিক অনুপ্রেরণা যুগিয়েছেন। এ মাসেরই ৫ এবং ৮ তারিখে এই দুই মহান ব্যক্তির জন্মবার্ষিকী পালন করবে উপজেলা প্রশাসন। ফুলের শুভেচ্ছা, শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধু ও তার পরিবারের উপর আলোচনা সভা, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও প্রতিটি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য অনুরোধ করা হয়।

বালিয়াকান্দিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩