বালিয়াকান্দিতে জংগল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন
- আপডেট সময় : ১০:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৯৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ (জানুয়ারী) বিকালে বালিয়াকান্দি জঙ্গল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জংগল হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুঠিত হয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জংগল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হান্নান বিশ্বাস।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক মীর মনিরুজ্জাম বাবু, মোহাম্মদ নিজাম উদ্দিন মল্লিক, আয়ুব আলী প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিন ও বর্তমানে যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে বেড়াবে তাদের দলে জায়গা হবে না। যেসকল নেতাকর্মী অপকর্ম ও দলীয় শৃংখলা ভঙ্গ করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সৌপর্দ করা হবে।




















