ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বালিয়াকান্দিতে গৃহবধু হত্যার বিচার দাবীতে মানববন্ধন

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১৮৩ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর তাহমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ হত্যার বিচার দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

শনিবার(২০ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে নিহত তাহমিনার পরিবার ও এলাকাবাসী।

সকাল ১১ টা থেকে চলা আধা ঘন্টার মানববন্ধন কর্মসুচিতে স্থানীয় ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার, নিহতের স্বামী ইব্রাহিম তালিকদার, ছেলে ইয়াছিন তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, গত ১২ এপ্রিল রাতে গৃহবধু তাহমিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ সময় মৃতদেহের কাছে একটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ পাওয়া যায়। এ ঘটনার তদন্ত করে সঠিক বিচার চান তারা।
নিহতের স্বামী ইব্রাহিম তালুকদার বলেন, আমার স্ত্রীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার লাশের পাশে একটি মোবাইল ফোন ও ব্লু তুথ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে জামালপুর বাজারের ব্যবসায়ী ও আলোকদিয়া গ্রামের ওমর শেখের ছেলে সাগর শেখ পলাতক রয়েছে। আমি ঘটনার সাথে জড়িতদের সঠিক তদন্ত পুর্বক আইনের আওতায় আনার দাবী জানান।
ইউপি সদস্য মোঃ মুরাদ তালুকদার বলে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও ব্লু তুথটি থানায় প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বালিয়াকান্দিতে গৃহবধু হত্যার বিচার দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪