বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সভাপতি হান্নান মোল্লা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১০৯ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা হলেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা (৭০)।
গতকাল সোমবার রাত ২টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ হান্নান মোল্যাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদেরকে আক্রমণ করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ৯ সেপ্টেম্বর চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।




















