বালিয়াকান্দিতে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৩৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন দুর্ণীতি ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিক্ষিপ্ত এলাকাবাসী মানববন্ধন করেছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে ঘন্টাব্যাপী বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন স্নানীয় বাসিন্দা আব্দুর রব মোল্যা চাঁদু, সাবেক ইউপি সদস্য ফিরোজ লস্কর, পার্থ বিশ্বাস প্রমুখ।
বক্তারা এময় বলেন, অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন শিক্ষার্থীদের স্কুলের ২য় তলায় অবস্থিত তার ব্যক্তিগত কক্ষে ডেকে নেয়া যৌন হয়রানি, মোটরসাইকেল যোগে নতুন শিক্ষার্থীদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া, শিক্ষার্থীর ড্রেস খুলে গায়ে কাদা জড়িয়ে ছবি তুলে তা পোষ্টার আকারে প্রদর্শন করা, রাতে শিক্ষার্থীদের বাড়ীতে গিয়ে তাদের সাথে যৌন হয়রানির চেষ্টা করা, স্ত্রী সহ বিদ্যালয়ে রাতে অবস্থান করা, শিক্ষার্থীদের টিফিনের টাকা আত্বসাৎ সহ নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দ্রুত অপসারণ দাবী করছি। এসময় বিক্ষিপ্ত এলাকাবাসী তাকে অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। উল্লেখ্য, ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কাজের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেন।
এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। পূর্ব শত্রুতার জেড়ে কিছু মানুষ আমার বিরুদ্ধে এসব রটাচ্ছে। আমাকে পছন্দ না হলে আমাকে ডেকে নিয়ে বলললেই আমি স্বেচ্ছায় স্কুল থেকে চলে যেতাম।




















