ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

বাগেরহাট ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৪৮৫ বার পঠিত

বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্ট মোঃ রমজানের ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষিকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে টাকা বহনের ব্যাগ ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার আছির সরদার ছেলে প্রসাদ সরদার (৩২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের হেলালের ছেলে মনিরুল ইসলাম (৩০)। আটককৃত দুইজনই বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী।
ছিনতাইয়ের কবলে পড়া বিকাশ এজেন্ট মোঃ রমজান (২৫) বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দশানী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে রওনা দেই। বাড়ির গেটে পৌছানোর সাথে সাথে আমাকে গ্রেফতারি পরোয়ানা আছে বলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে এবং আমার কাছে থাকা টাকা ও মুঠোফোনের ব্যাগ ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি ডাক চিৎকার দিলে, তারা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দৌড়ে মোটরসাইকেলসহ প্রসাদ সরদারকে ধরতে সক্ষম হই। এরে মধ্যে ডাক চিৎকারে এলাকার লোকজনও চলে আসে। তবে ওরা আমার ব্যাগে থাকা প্রায় ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমি যেকোন মূল্যে আমার টাকা ফেরত চাই।
রমজানের প্রতিবেশী শেখ বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, রমজান ডাক চিৎকার দিলে আমরা সবাই বের হয়ে আসি। মনিরুল ইসলাম নামের ওই ছিনতাইকারীকে বেঁধে ফেলি। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ মনিরুল ইসলামকে নিয়ে যায়। আমরা এই ছিনতাইকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে স্থানীয় নারী ইউপি সদস্য আবিদা সুলতানা বলেন, এর আগে বাদেকাড়াপাড়া এলাকায় এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মোটরসাইকেলে এসে। মাঝে মাঝে মোটরসাইকেলে অপরিচিত যুবকরা এলাকায় টহল দেয়। রমজান একজন সৎ ব্যবসায়ী। তার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন তিনি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেন, ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক মনিরুলের তথ্য অনুযায়ী প্রসাদ সরদারকে আটক করেছি। পরে দুইজনকে নিয়ে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে টাকা ও মুঠোফোন রাখার ব্যাগ এবং ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তাদের সাথে থাকা অপর ছিনতাইকারীকেও শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাট ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষি আটক, পালাতক ১

আপডেট সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩