ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটের শরণখোলায় মাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৮ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ও রাতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ (৪২), একই ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের সায়েম গাজীর ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম গাজী (৩৮), খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে নাছির শিকদার (৫৫) এবং ওই ইউনিয়নের রাজৈর গ্রামের নুরুল হক আকনের ছেলে সোলায়মান আকন (৪০)।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহিদুল ইসলাম সোহাগ ও সেলিম গাজীকে উত্তর কদমতলা গ্রামের খালেক ডক্তারের মাছের ঘের থেকে গ্রেফতার করা হয়েছে। এরা দু’জন মাদকসেবী।

এছাড়া মাদক করাবারি নাছির শিকদার ও সোলায়মানকে রাজৈর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এদের কাছ থেকে ৩৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রোববার সকালে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে।

বাগেরহাটের শরণখোলায় মাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪