সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের চিতলমারীতে এ্যাড. কালিদাস বড়াল স্মরণে ২ দিন ব্যাপী বই মেলা
সৈকত মন্ডল-বাগেরহাট:
- আপডেট সময় : ১০:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৪৯৮ বার পঠিত

‘ শোক হোক শক্তি, বই হোক নিত্য সঙ্গী, এসো বই পড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে বাগেরহাটের চিতলমারীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা প্রয়াত এড কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে।

কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ও কালের কন্ঠ শুভ সংঘ এবং বড়াল কলেজ সবুজ সাথী সংগঠনের উদ্যোগে এ বই মেলার আয়োজন করা হয়। শনিবার দুপুর ২ টায় এ বই মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়। এ সময় চিতলমারীর দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ, শুভ সংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি অসীম বিশ্বাস মিলন, বড়াল কলেজ সবুজ সাথী সংগঠনের অন্যতম সংগঠক মাধব ব্রহ্মসহ কলেজের সকল অধ্যাপকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














