ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বাগমারায় আসামি ছিনিয়ে হত্যা”মামলার প্রধান আসামি আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১১:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৬১ বার পঠিত

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় প্রধান আসামি হাবিব আলীকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়। রোববার (১লা জুন) দিনগত মধ্যরাতে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিব আলী আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে।সোমবার (২ জুন) সকালে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়,গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামস্থ এলাকায় পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে বুকের বা পাশে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এরপরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে রাখে। এমন সংবাদের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট আসামিকে হেফাজতে গ্রহণ করে থানায় নিয়ে আসার সময় অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামিদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।

এসময় তারা পুলিশের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে কাজে বাধা দেয় এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেয়। পরে তারা রাজ্জাকের হত্যাকারী আসামি আমিরুলকে পরিকল্পিত ভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে তার মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। এমন নারকীয় ঘটনা ও দুইটি হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে।
এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এর পরপরই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এর প্রেক্ষিতে রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামি হাবিব আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

উল্লেখ্য, এ হত্যার ঘটনায় দুই আসামি খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিককে (৪২) গত ২০ মে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

বাগমারায় আসামি ছিনিয়ে হত্যা”মামলার প্রধান আসামি আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

আপডেট সময় : ১১:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫