ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী ধ-র্ষ-ণ: ট্রাকচালকসহ চারজন গ্রেপ্তার

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৭৯ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। এর মধ্যে একজন ট্রাক চালক ও তিনজন সহকারী বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সদরের মানিকচরের মো হাসান আলী (১৮), একই উপজেলার নামুজা গ্রামের রাজিব (২০), একই জেলার শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১ ) ও একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার ট্রাক চালক সোহেল শেখ (৩২) ।

মামলার এজহার, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাতনামা ওই নারী দীর্ঘ দিন ধরে ভাসমান অবস্থায় ঘোরাফেরা ও রাত্রিযাপন করে আসছিলেন। গতকাল রাতে স্থলবন্দর এলাকায় বগুড়া থেকে আসা আলু ভর্তি ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আসেন। সেখানে অবস্থানের সময় গভীর রাতে একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে অজ্ঞাত ওই মানুষিক ভারসাম্যহীন নারীকে একজন চালক ও তিন হেলপার দ্বারা ধর্ষণ হয়।

পরে ঘটনাটি স্থানীয় লোকজন এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের (সিকিউরিটি গার্ড) নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে পুলিশ চারজন অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী ধ-র্ষ-ণ: ট্রাকচালকসহ চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫