বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কমিটি গঠন- সভাপতি কনক, সাধারণ সম্পাদক শাহাদাত
- আপডেট সময় : ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৩ বার পঠিত

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক সহ-সভাপতি কনক রায় সভাপতি এবং টানা দ্বিতীয়বারের মতো মো. শাহাদাত হোসেন জোবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে রাজধানীর মতিঝিলের একটি রেস্টুরেন্টে বিএফএসএফের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও দ্বি-বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জালাল হোসেন লাইজু’র সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জোবায়ের’র সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিগত কমিটির বিস্তারিত বিবরণ এবং সামগ্রিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। বিগত কমিটির কোষাধ্যক্ষ অনুপস্থিতিতে হিসাব কার্যক্রম স্থগিত রাখা হয়। নতুন কমিটি গঠনে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা হতে আগত সংগঠনের সদস্যরা। আলোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে সবার সম্মতিক্রমে গঠনতন্ত্র সংশোধনের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত গঠনতন্ত্রের অনুলিপিতে উপস্থিত সকল সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে সভার সভাপতি প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের হ্যা/না ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক মো. জালাল হোসেন লাইজু।
নির্বাচনে সদস্যদের সম্মতিক্রমে ২০২৪-২৫ বছরের জন্য কনক রায় সভাপতি ও মো.শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসম সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মহিদুর রহমান মিরাজ, দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন, ওয়ারী ক্লাবের ফুটবল সম্পাদক জহিরুল হক সুমন, বর্ষীয়ান ক্রীড়া সংগঠক সাব্বির হোসেন, হেলাল উদ্দিন হেলু, এনামুল হক এনামুল, রহমতুল্লাহ খোকন এবং ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির এক্সিকিউটিভ মাসুদুর রহমান।
আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনে বিশেষ অবদান রাখা কয়েকজনকে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এছাড়াও নারায়ণগঞ্জের ক্রীড়া সংগঠক সোহাগ পরিচালিত প্রগতি ফুটবল একাডেমীকে ফোরামের পক্ষ হতে ৫টি ফুটবল উপহার দেয়া হয়।



















