ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বরাট একতা ক্লাবের মাঠ মেরামতে স্বেচ্ছায় কাজ করছে ক্লাবের সদস্যরা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৫২৯ বার পঠিত

রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের মাঠ সংস্কারে স্বেচ্ছায় কাজ করছে ক্লাবের সদস্যরা। ঐতিহ্যবাহী বরাট বাজারের পাশেই অবস্থিত ক্লাবের নিজস্ব একটি মাঠ রয়েছে।

মাঠটিতে বেশ কয়েকবছর ধরে পূর্ব পাশের এক কোণে রয়েছে ছোট একটি খাল। মাঝে মাঝে ফুটবল খেলতে গেলেই ওই খালে পরে অনেক খেলোয়াড় ক্ষতির সম্মুখীন হন। খেলোয়াড়দের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ও বর্ষাকালে ভাঙনের রোধ থেকে রক্ষা পেতে মাঠ সংস্কারে স্বেচ্ছায় কাজ করছেন ক্লাবের সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার’র নেতৃত্বে কাজ করছে অন‍্যান‍্য সদস্যরা। মাঠের ভাঙন কবলিত স্থানে বাঁশের পাইলিং করে খাদের নিচ থেকে সদস্যরা কোদাল দিয়ে নিজেরা মাটি কেটে পাড় বাধছেন। এসময় উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের পাশাপাশি ক্লাবের নিবেদিত সদস্য সাহিন সরদার, জুলহাস মৃধা, আরিফুল ইসলাম, চঞ্চল, আলমাছ, প্রকাশ সরদার, আলামিন খান, কামরুল শেখ প্রমুখ।

বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার জানান, বরাট একতা ক্লাব আমাদের প্রাণের সংগঠন। ক্লাবের উন্নয়নে সবসময় আমরা প্রস্তুত। আমাদের এ ঐতিহ্যবাহী ক্লাবে প্রতিবছর বড় ধরণের টুর্নামেন্টের আয়োজন হয় আর এ টুর্নামেন্টে নিজ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী অনেক জেলায় অংশগ্রহণ করে। বেশ কয়েকবছর ক্লাবের নিজস্ব মাঠের পূর্বপাশে ভাঙা ছিলো।

এবার ক্লাবের সবাই মিলে মাঠ সংস্কারে কাজ করছি। “দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ”। ইনশাআল্লাহ সবাই মিলে কাজ করলে দ্রুতই মাঠ ঠিক হয়ে যাবে।

বরাট একতা ক্লাবের মাঠ মেরামতে স্বেচ্ছায় কাজ করছে ক্লাবের সদস্যরা

আপডেট সময় : ০৫:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪