ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বদরগঞ্জে বজ্রপাতে আলু তুলতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

মেজবাহ মুহিব তাহসিন-রংপুর:
  • আপডেট সময় : ১০:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৮ বার পঠিত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদা বেগম বিষ্ণুপুর ইউনিয়নের মণ্ডলপাড়ার আফসার আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়,সকালে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় সাহিদা বেগম ও তাঁর ছেলে আনিছুর রহমান (৪৫) আলুখেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মাটিতে নুয়ে পড়ে মারা যান সাহিদা বেগম। এ সময় অসুস্থ হয়ে পড়েন আনিছুর রহমান।

পরে স্থানীয়রা সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।”

ট্যাগস :

বদরগঞ্জে বজ্রপাতে আলু তুলতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ১০:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫