ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জেলা পুলিশের

মো.হাসমত উল্লাহ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৩:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১৬৬ বার পঠিত

লালমনিরহাট বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

গত(১৫ই আগস্ট)২০২৩ইং মঙ্গলবার জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালী জাতির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ।

বাঙালীর পরম আত্মীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনায় চিরভাস্বর। খুনীরা ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করে দৈহিক সত্তা কেড়ে নিয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়ী পিতাকে মারতে পারেনি। তিনি বাংলাদেশের মানুষের অবিচ্ছিন্ন ধমনী-স্পন্দন।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। প্রতিক্রিয়াশীল শক্তি বারবার হিংস্র থাবায় জাতির পিতাকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছে, কিন্তু সূর্যের মতে দেদীপ্যমান বাঙালি জাতিসত্তার অস্তিত্ব বঙ্গবন্ধু আমাদের অন্তহীন প্রেরণার উৎস। চেতনায়, বিশ্বাসে, ভাবনায় আমাদের প্রতিটি অণু-পরমাণুর অংশীদার। শোক হোক শক্তি। জাতির পিতাকে হারানোর শোক হতে উদ্ভূত শক্তিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

চিরন্তন চিরঞ্জীব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার। বিশ্বব্যাপী নন্দিত চরিত্র আমাদের জাতির পিতা। তাঁর প্রগাঢ় দেশপ্রেম, অমিত আত্মবিশ্বাস, অতি-মানবীয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে একটি অখণ্ড মানচিত্র, লাল-সবুজ পতাকা, জাতির অস্তিত্ব।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম, লালমনিরহাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। সর্বশেষ তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব আ. ন. ম. নিয়ামত উল্লাহ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ সদর থানা, আরআই পুলিশ লাইন্স সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরো অনেকে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহীদের প্রতি জেলা পুলিশ লালমনিরহাটের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।

ট্যাগস :

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জেলা পুলিশের

আপডেট সময় : ০৩:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩