ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে যুবকের মৃত্যু

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৪৭ বার পঠিত

বগুড়ায় হত্যা চেষ্টা মামলার হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় মোঃ রোহান আহম্মেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। বুধবার (১১ অক্টোবর) বেলা পৌণে ১২ টার দিকে সদর উপজেলার জয়বাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক, বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ রোহান আহম্মেদ (২২)। এবং আহত যুবক, একই উপজেলার কর্নপুর এলাকার ছানোয়ার হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন (২০)।

জানা গেছে, বুধবার (১১ অক্টোবর) দুপুরে পূর্বের মামলার হাজিরা দেওয়ার জন্য বগুড়া আদালতে আসার সময় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়বাংলা ঈদগাহ্ মাঠ এলাকায় রাস্তায় বাদী পক্ষের লোকজন আক্রমণ করে রোহানদের উপর। এসময় লাঠি ও রড দিয়ে আঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর পৌণে ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত অবস্থায় সেলিম চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাতে টাকা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার কুটুরবাড়ি মোড় এলাকায় মুরগী ব্যবসায়ি সেলিমকে কুপিয়ে জখমসহ পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষরা। সেই ঘটনায় সেলিমের বাবা গিয়াস উদ্দিন সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রোহান দুই নম্বর এবং আহত সেলিম চার নম্বর আসামি।

এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, পোল্ট্রি ব্যবসায়ি সেলিম হত্যা চেষ্টার জের ধরে প্রতিপক্ষরা রোহান ও তার বন্ধু সেলিমকে আটক করে। এরপর বিভিন্ন স্থানে ঘুরিয়ে ঘুরিয়ে রোহানকে বেদম পিটুনি দিয়ে মেরে ফেলে। এতে সেলিমও গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে রোহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩