ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

তাহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৮:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১২৫ বার পঠিত

বগুড়া বিসিক এলাকা থেকে আব্দুল বাসেদ মোল্লা (৪০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি, বগুড়ার গাবতলী উপজেলার পাইকার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল বাসেদ মোল্লা (৪০)।

জানা গেছে, দু’মাস আগে বাসেদ মোল্লা বগুড়া সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় শাওন ব্রাদার্স নামে একটি কোম্পানিতে যোগদান করেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি ডিউটিতে ছিলেন এবং ওই রাতেই তার মৃত্যু হয়। কোম্পানির পাশের এক জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, আমরা মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। স্থানীয়দের মাধ্যমে জানা যায় নিহত বাসেদ মোল্লার প্রতিষ্ঠানের সামনের রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। তার মুখমন্ডল থেতলে গেছে। এদিকে অনেকের ধারণা তাকে হত্যা করে জঙ্গলে রাখা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ট্যাগস :

বগুড়ায় নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩