ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বগুড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

তহমিদুর রহমান- বগুড়াঃ
  • আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৩২ বার পঠিত

কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জামায়াতে ইসলামী বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে।

রোববার সকাল ৯টায় শহরের ব্যস্ততম বড়গোলা মোড়ে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।

উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের নিকট আবেদন করে বগুড়া শহর জামায়াত। আবেদনপত্রে বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা সকালে মিছিল বের করে।

ট্যাগস :

বগুড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩