বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ৪৯৭ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাস্থান হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি, বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর এলাকার আব্দুস সামাদের ছেলে নজরুল ইসলাম (৩৮)।
জানা গেছে,মহাস্থান থেকে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম। এসময় হাতিবান্ধা এলাকায় পৌঁছিলে রংপুরগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক সাব্বিরকে (২৮) আটক করা হয়েছে। আটক সাব্বির পটুয়াখালী সদর থানার মরিচ বুনিয়া এলাকার মতিনের ছেলে। লাশ উদ্ধারের পর সুরুতহাল প্রতিবেদন তৈরী করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















