ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৪১ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র সহ সদস্য পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়।
মেয়র পদে চারজন, সাধারণ সদস্য পদে ছাব্বিশ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে দশজন কে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার জনসংখ্যা ৫০ হাজারের বেশি।৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫১৮ জন। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫শ ৯জন।
বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর জগ , আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর রেল ইঞ্জিন, ইসমাইল হোসেন তালুকদার বাবুল মোবাইল ফোন এবং ফকরুজ্জামান নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়বে।
আগামি ৯ মার্চ এ পৌরসভার ১২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার বলেন, বকশীগঞ্জ পৌরসভার মেয়র সহ সদস্য পদে ৪০ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আচরণবিধি দেখার জন্য নির্বাচন কর্মকর্তা সহ ম্যাজিষ্ট্রেট কাজ করবে বলে জানান তিনি।

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪